দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ ও নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের ডাঙ্গা-পাঁচদোনা মহাসড়কের পাইকারদী বাজারে ঘুষ না দেওয়ায় আক্রোশমূলকভাবে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও স্থাপনা মালিকরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে পাইকারদী বাজারে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থাপনা মালিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, সওজের কিছু কর্মকর্তার অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কারণে মহাসড়কের পাশে থাকা বহুতল ভবন ও প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা উচ্ছেদ না করে ছোট ব্যবসায়ীদের দোকানঘর এবং ব্যক্তিমালিকানাধীন জমির স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। মাসোহারা না দিলেই নিরীহ ব্যবসায়ী ও স্থাপনা মালিকদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলেও দাবি তাদের।
তাদের আরও অভিযোগ, একই এলাকায় সড়কের জমিতে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা নিয়মিত মাসোহারা দেওয়ার কারণে বহাল রাখা হয়েছে। কয়েকটি বহুতল ভবনের মালিকের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা এবং বিভিন্ন দোকান থেকে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসোহারা আদায় করা হয় বলে দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো নথিপত্র বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি।
বিক্ষোভে ব্যবসায়ী মোন্তাসের, ইলিয়াস, দেলোয়ার হোসেন, নাসির মিয়া, সোহেল মিয়া ও লাল মিয়াসহ ক্ষতিগ্রস্তরা বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, উচ্ছেদ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। সওজের কেউ ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত নন। পাইকারদী বাজারে দুই ভাইয়ের বিরোধকে কেন্দ্র করে সওজ ও গণমাধ্যমকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থাপনা মালিকরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বৈষম্যহীনভাবে উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
যে আই